চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে প্রাণ গেল ঠিকাদারের

রংপুর নগরীতে সড়ক দুর্ঘটনায় জুয়েল হোসেন (৪৫) নামে ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাস চাপায় তার মৃত্যু হয়।

রোববার (১৯ এপ্রিল) ভোরে নগরীর পর্যটন মোটেল সড়কের আইডিয়াল মোড় এলাকার এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত জুয়েল হোসেন নগরীর কেল্লাবন্দ এলাকার মৃত জহুরুল হকের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার। কেল্লাবন্দ এলাকার বাসিন্দা হলেও তিনি নগরীর নিউ আদর্শপাড়ায় বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান।

দুর্ঘটনার সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায়, কেন্দ্রীয় সিটি বাস টার্মিনাল এলাকা থেকে মহাসড়ক ধরে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী জুয়েল হোসেন।

চলন্ত অবস্থায় হঠাৎ মোটরসাইকেলটি রোড ডিভাইডারে ধাক্কা লেগে সড়কের বিপরীত দিকে পরে যায়।এমন সময় একটি চলন্ত বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments