বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশমুখী করতে সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। তাদের নিরাপত্তাসহ আনুষাঙ্গিক সুবিধা প্রদান করা গেলে এক্ষেত্রে দেশও লাভবান হবে।
যুক্তরাজ্যের করবী বারা কাউন্সিলের সাবেক মেয়র মুজিবুর রহমান আছকিরকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিত করলে এখানে বিনিয়োগও বাড়বে। আগামী প্রজন্মকে দেশমুখি করা সর্ব মহলের দায়িত্ব। না হয় একসময়, আমাদের সম্ভাবনার প্রজনম হারিয়ে যাবে। বর্তমান পরিস্থিতিতেই অনেকে দেশে আসতে চায়না। তারা হলিডে করতে যায় অন্য দেশে। তাই এখনই সতর্কতা দরকার।
নতুন প্রজন্ম
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, ক্লাব সদস্য মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ও শফিক আহমদ শফি প্রমুখ|
মতবিনিময় সভায় মুজিবুর রহমান আছকির বলেন, বিলেতের পার্লামেন্ট থেকে শুরু করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। রাজনীতির পাশাপাশি ব্যবসা ও শিক্ষাক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে|
কিন্তু বাংলাদেশ সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক প্রচারণা ও নিরাপত্তাজনিত কারণে পরবর্তী প্রজন্ম দেশবিমুখ হয়ে পড়ছে| এজন্য প্রয়োজনীয় উদ্যোগের ওপর তিনি গুরুত্বারোপ করেন| এক্ষেত্রে সাংবাদিকদের ওয়াচডগের ভূমিকা পালনের আহ্বান জানান| বালাগঞ্জে দুই কোটি টাকা ব্যয়ে আত-তাক্বওয়া মেটারনিটি ক্লিনিক হচ্ছে জানিয়ে তিনি বলেন, সিলেটে আমরা আগামীতে আরো অনেক কাজ করতে চাই| এ জন্য সাংবাদিকসহ সবার সহযোগিতা প্রয়োজন|
সভাপতির বক্তব্যে মুকতাবিস উন নূর বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশমুখী করতে সিলেট প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে| দেশ সম্পর্কে নেতিবাচক ধারণা কমাতে তরুণ প্রজন্মের ৫০ জন প্রতিনিধিকে দেশে নিয়ে আসার পরিকল্পনা নেয়া হয়েছে|
আগামী এক মাসের মধ্যে সিলেট প্রেসক্লাবে এনআরবি হেল্পডেস্ক চালু হবে| সবাই মিলে কাজ করলে এক্ষেত্রে সফলতা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নতুন প্রজন্ম


