জাতীয় আইনগত সহায়তা দিবসে রংপুরে র‍্যালি ও আলোচনা সভা

জাতীয় আইনগত সহায়তা দিবসে রংপুরে র‍্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আদালত প্রাঙ্গনে বেলুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির।

এ সময় বিচারক, আইনজীবি, মানবাধিকার কর্মী, বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিচার প্রার্থী ও এনজিও কর্মীদের অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক র‍্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এরপর আদালত চত্ত¡রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রপ্তি চিফলিগ্যাল এইড অফিসার কৃষ্ণ কমল রায়। বক্তব্য রাখেন, মহানগর দায়রা জজ মশিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খ্রিস্টফার হিমেল রিছিল, উপ-পুলিশ কমিশনার মারুফ আহমেদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শফি কামাল, জেলা আইনজীবি সমিতির সভাপতি শাহেদ কামাল ইবনে খতিব, সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন, জেলা জজ আদালতের সরকারী কৌসুলী একরামুল হকসহ অন্যরা।

আলোচনা সভায় লিগ্যাল এইডের কার্যক্রম, মামলা জটসহ বিচার প্রার্থীদের হয়রানি কমাতে আপোষ মিমাংসার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments