সাবেক মহিলা এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার

রংপুর মহানগরীর কোতয়ালী থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে আহতের ঘটনায় করা মামলায় লালমনিরহাটের সাবেক মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে পুনরায় গ্রেফতার (শোন অ্যারেস্ট) দেখানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি সংরক্ষিত নারী আসন-২ এর সাবেক সংসদ সদস্য ও লালমনিরহাট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতিও ছিলেন।

সোমবার (৪ মে ) রংপুরের বিজ্ঞ অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (পুলিশ ফাইল) আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আলম বাদশা, সাব-ইন্সপেক্টর , কোতয়ালী থানা, আরএমপি, রংপুর এ আবেদন করেন।মামলার শুনানি শেষে বিচারক অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসাইন আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, কোতয়ালী থানার মামলা নং-০৯, গত ৯ মে ২৫, জিআর নং-১২২/২৫ (কোতয়ালী)। মামলাটি দন্ডবিধির ১৪৩/১৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪/১০৯/৩৪ ধারায় দায়ের করা হয়। মামলার ভিকটিম মোঃ রমজান আলী বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

মামলার আসামি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী (৪৬) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি। তিনি সংরক্ষিত নারী আসন-২ এর সাবেক সংসদ সদস্য ও লালমনিরহাট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতিও ছিলেন।

সোমবার দুপুরের পরে কেন্দ্রীয় কারাগার রংপুর থেকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে মামলায় পুনঃরায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments