রাজধানীতে যুবদল কর্মীকে ছাত্রলীগ বানিয়ে কারাগারে প্রেরন!

রাজধানীর উত্তরা পশ্চিম থানা যুবদলের কর্মী তানভীর রহমান নির্ঝরকে আওয়ামী লীগ কর্মী বানিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভূক্তভোগী যুবদল কর্মী তানভীর রহমান নির্ঝর এই অভিযোগ করেন। এসময় সংবাদ সম্মেলনে তার আইনজীবী জামাল পারভেজ ও যুবদলকর্মী জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তানভীর রহমান নির্ঝর বলেন, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, চাঁদাবাজবিরোধী অভিযানের আড়ালে একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে রাজনৈতিকভাবে হয়রানি, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

তার ছবি এডিট করে সোশ্যাল মিডিয়াতে ছাত্রলীগ কর্মী বানানোর জন্য প্রপাগান্ডা চালিয়েছে একদল দুষ্কৃতিকারী। এ বিষয়ে গত ২৩ এপ্রিল উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেন তিনি। কিন্তু গত ২ মে পুলিশ তাকে থানায় ডেকে নিয়ে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তিনদিনের সাজা দেয়া হয়।

তিনি বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। কোনো ধরনের অপরাধ ছাড়াই তাকে সাজা প্রদান করা শুধু অন্যায় নয়, এটি রাজনৈতিক প্রতিহিংসা ও মানবাধিকার লঙ্ঘনের শামিল ও গর্হিত কাজ।

তানভীর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রনেতা হিসেবে, উত্তরা পশ্চিম থানার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে উত্তরা পশ্চিম থানা যুবদলের একজন সক্রিয় কর্মী। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের দমন-পীড়ন, হামলা-মামলা ও নির্যাতনের বিরুদ্ধে তিনি রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন।

তিনি প্রশাসনের উচ্চপর্যায়, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments