নোয়াখালীতে পাঁচ মাদকসেবীর কারাদন্ড

নোয়াখালীর সদর উপজেলায় গাঁজাসহ পাঁচ মাদকসেবীকে আটক কওে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়েছে।

বুধবার বিকেলে নোয়াখালী পৌর সভার দত্তেরহাট ও প্রতিবন্ধী হাসপাতাল কালীতারা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার মো. শাহাদত হোসেন এবং মো. সেজান আহম্মেদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপাই এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মো. নোবেল (৩০), একই এলাকার আবদুস সাত্তারের ছেলে মো. সোহাগ (২৬), পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল এলাকার মৃত গোলাপ নবীর ছেলে শাহাদাৎ হোসেন (৩৫), সাইদুল হকের ছেলে মো. আরমান (৩৫) এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে মো. সোহাগ (৫০)।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের সূত্রধরে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথভাবে অভিযানে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে এক কেজি ২০০ গ্রাম লুজ গাঁজা জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত কওে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments