রাজধানীর মিরপুরে স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রতিবাদ করায় এক জুলাইযোদ্ধাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এ ঘটনায় জুলাইযোদ্ধা আমিরুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে শাহ আলী থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ দেয়ার পর সন্ত্রাসী ওই চক্রটি তার কাছে চাঁদা দাবি করেছে। দাবি করা চাঁদা না দিলে তাকে বাড়ি ছাড়তে হুমকি দিয়েছে।
গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিরুল জানান, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এই দুর্বলতা কাজে লাগিয়ে ২০২১ সালের ৪ মার্চ আওয়ামী লীগের থানা কমিটির নেতা সুমন তার বাড়ি দখল করে। ওই সময়ে জালাল ও মনোয়ার নামে দুই ব্যক্তি সুমনের দখলকৃত বাড়ি পাহারা দেয় যাতে তিনি পাল্টা ব্যবস্থা নিতে না পারেন। এ বিষয়ে তৎকালীন নেতা ও রাজনৈতিক সহকর্মীরা রাজনৈতিক কারণে তাকে সহযোগিতা করতে পারেননি। তবে এ বিষয়ে থানায় জিডি করেছিলেন।
আমিরুল বলেন, ১৯৯১ সালের নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনীয় আসন ঢাকা-৯ এর নির্বচনী প্রচারের মাধ্যমে বিএনপি রাজনৈতির সঙ্গে জড়িত হন। ২০১৮ সালের নির্বাচনের পরে স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতা বিচারের নামে ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পুলিশ দিয়ে হয়রানী শুরু করে। এরপর থেকেই তার পলাতক জীবন শুরু হয়। ২০২৪ সালের ৫ আগষ্ট এর আগে তার বাড়িতে বসবাস করতে পারেননি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই আন্দোলনের পুরোটা সময় তিনি সক্রিয় ভ‚মিকা পালন করেন। ২০২৪ সালের ১৬ জুলাই ধউর বেড়িবাঁধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ১৮, ১৯ ও ২০ জুলাই উত্তরা পূর্ব থানার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করলে সেখানে পুলিশের গুলিতে আহত হন।
এখনো তার শরীরে স্পিøন্টার রয়েছে। স্থানীয় একটি চক্র তার জুলাই আন্দোলনে অংশ গ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছে। গত ৫ মে স্থানীয় এক সন্ত্রাসী তার মোবাইল ফোনে ফোন করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ বিষয়ে শাহআলী থানায় তিনি অভিযোগ করেছেন।
এরপর থেকে স্থানীয় সন্ত্রাসী গ্রæপ তাকে দেখে নেয়ার হুমকি দিচ্ছে। স্থানীয় সন্ত্রাসী গ্রæপটি চাঁদাবাজির সাথে জড়িত। এই গ্রæপটিকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রী, পুলিশের আইজি ও ডিএমপি কমিশনারের সুদৃষ্টি কামনা করেন জুলাইযোদ্ধা আমিরুল ইসলাম।



