নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটার শান্তির হাট এলাকার এক পুলিশ সদস্য মো. ইমাম হোসেনের বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দূর্বত্তরা।
সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্যের বৃদ্ধ মা ও ছোট বোন ঘরে ছিলেন পুলিশ সদস্য মো. ইমাম হোসেন কুমিল্লা জেলায় কর্মরত। তিনি ওই এলাকার আজাদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, রাত আনুমানিক দেড়টা থেকে দুইটার মধ্যে একদল দুর্বৃত্ত জানালার গ্রিল কেটে বসতঘরে ঢুকে স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। এ সময় টের পেয়ে পুলিশ সদস্যের মা ও বোন চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুঃফুর রহমান বলেন, চোরেরা গ্রিল কেটে ঘরে ঢুকে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা নিয়ে গেছে।
এ ঘটনায় পুলিশ সদস্যের ভগ্নিপতি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে অভিযোটি মামলা হিসেবে গ্রহন করা হয়েছে।



