পল্লবীতে শিশুর মাথা বিচ্ছিন্ন

রাজধানীর পল্লবীতে রামিসা আক্তার নামেআট বছরের এক শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

গতকাল মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের বি বøকের ৭ নম্বর রোডের ৩৯ নম্বর বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী রিকশা মেকানিক সোহেলকে পুলিশ গতকাল সন্ধ্যায় ফতুল্লা এলাকা থেকে গ্রেফতার করেছে। পাশাপাশি তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানিয়েছেন, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে শিশুটির মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে ওই বাসার ভেতরে একটি বালতির মধ্যে মাথাটি পাওয়া যায়।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, প্রতিবেশী সোহেল শিশুটিকে কৌশলে নিজের ফ্ল্যাটে নিয়ে যায়। এরপর সেখানে হত্যাকান্ডের ঘটনা ঘটে। হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল কিনা, সেটিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশী বাসা থেকে রক্তের আলামত দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

পল্লবী থানা পুলিশ জানিয়েছে, হত্যার পেছনের কারণ, ঘটনার সময়কার পরিস্থিতি এবং অন্য কেউ জড়িত ছিল কিনা-সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

ডিসি মোস্তাক সরকার বলেন, পাশাপাশি দুইটি পরিবার বসবাস করে। তবে বাথরুম ও রান্না ঘর কমন। স্থানীয় স্কুলের দ্বিতীয় শ্রেনীর ছাত্রীরামিসা আক্তার। দু’বোনের মধ্যে সে বড়। বাবা আবদুল হানান। ছোট খাট ব্যবসা করেন। সকালে স্কুলে যাবার কথা।

তার মা তাকে খুঁজতে গিয়ে দেখতে পায় তার একটি স্যান্ডল দরজার পাশে পড়ে আছে। এরপর তার সন্দেহ হয়। পরে তার পুলিশের সহায়তায় পাশের বাসা থেকে তার খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়। তিনি জানান, ঘটনার পরপরই সোহেল পালিয়ে যায়। সন্ধ্যার দিকে তাকে ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments