নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মো. সামিত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ভোর ৫টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সামিত জেলার সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা গ্রাামের মফিজুল হকের ছেলে।
নিহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে হামের উপসর্গ নিয়ে সামিতকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে আইসিইউতে স্থানান্তর কর হয়। ভোরে তার মৃত্যু হয়। জেলায় চলতি মৌসুমে হামের উপসর্গ নিয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালে তত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, গত ২৪ ঘন্টা ৪০ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি।
বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ৯৪ জন চিকিৎসাধীন রয়েছে, একজনকে ঢাকায় রেফার করা হয়েছে এবং ৬২ জন চিকিৎসা নিয়ে গেছে। এর আগে এপ্রিলের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে প্রায় ৯৫০ শিশু হামের উপসর্গের চিকিৎসা নিয়েছে।



