রামিশা হত্যা : রংপুরে একাধিক সংগঠনের মানববন্ধন-সমাবেশ

শিশু রামিশা হত্যাকান্ডের বিচারের দাবীতে ফুঁসে উঠেছে রংপুর। রবিবার (২৪ মে) দিনভর বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচী পালন করেছে। সকালে নাগরিক প্লাটফর্ম ও ডেমোক্রেসি ওয়াচসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা’র উদ্যোগে প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন সমাবেশ হয়।

এতে বক্তব্য রাখেন, মানবাধিকার সংগঠক সামসি আরা বিলকিস, সীড বাংলাদেশের নির্বাহী কর্মকর্তা সারথী রানী সাহা, সুজনের জেলা সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেন্জু সহ অন্যরা।

অপরদিকে বিকেলে রংপুর টাউন হল থেকে মুখে কালো কাপড় বেঁধে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ একটি মৌন মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এরপর প্রেসক্লাবের সামনে বক্তব্য রাখেন, মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. পলাশ কান্তি নাগ, তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানীসহ অন্যরা। এদিকে বিকেলে প্রেসক্লাবের সামনে সামাজিক সংগঠন বাংলার চোখের উদ্যোগে রামিশা হত্যাকান্ডের বিচারের দাবীতে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী’র সভাপতিত্বে এতে সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

কর্মসূচীগুলোতে বক্তারা বলেন, শিশু রামিশাসহ গোটা দেশে নারী-শিশু ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। এর প্রতিবাদে রংপুরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রাস্তায় নেমে এসেছে। শিশু রামিশাই শেষ নয়, প্রতিদিন ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন নতুন নাম যুক্ত হচ্ছে।

বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা বাড়ছে। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় অপরাধীরা ধরা ছোঁয়ার বাহিরে চলে যাচ্ছে। এছাড়া মাদকের কারণে তরুণ সমাজ বিপথে যাচ্ছে এবং নানা ধরনের বর্বরতার সাথে যুক্ত হচ্ছে।

বিদ্যমান আইন সংশোধন করে দ্রুত ধর্ষণ ও খুনের হত্যার বিচার সম্পন্ন করার দাবী জানান বক্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments