রাজধানীর মুগদার বাসা থেকে বাংলাদেশ ব্যাংক এর অতিরিক্ত পরিচালক তানভীর হোসাইন শুভ (৪৫) এর অর্ধ গলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মুগদা থানার উপপরিদর্শক এসআই মোঃ বোরহান উদ্দিন বলেন, আমরা সংবাদ পেয়ে মঙ্গলবার রাত সাড়ে নয় টার দিকে উত্তর মুগদা আহমদ বাগ ভাড়া বাসা থেকে দরজা ভেঙ্গে ঝুলন্ত অর্ধগলিত মৃতদেহ দেখতে পাই।
তিনি বলেন, তার অফিসের সহকর্মী ও আত্মীয় স্বজনদের সংবাদ দেয়া হয়েছে। তাদের উপস্থিতিতে উদ্ধার কার্যক্রম চলছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হবে।
মৃতের বাবার নাম তবারক হোসেন। বাড়ি সেগুনবাগিচায়। বর্তমানে তিনি মুগদায় ভাড়া বাসায় থাকেন।
তিনি বলেন, ঈদের দিন ঐ বাসার বাড়িওয়ালা তাকে দেখেছেন। এর পর আর দেখেনি। আজ রুম থেকে দুর্গন্ধ বের হলে, তারা পুলিশ কে সংবাদ দেন।
জানা গেছে তিনি বিবাহিত ছিলেন, সম্প্রতি তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে ।



