রংপুরে যুবদলের কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় রংপুরে আনন্দ মিছিল করেছে জেলা ও মহানগর যুবদল। শনিবার (৬ জুন) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি’র দলীয় কার্যালয় থেকে মহানগর যুবদলের ব্যানারে একটি আনন্দ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

এরপর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ অন্যরা।

বক্তারা বলেন, ত্যাগীদের মূল্যায়ন করে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। রংপুর যুবদল বিশ্বাস করে তৃণমূল পর্যায়ে বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারদ্বারা নির্যাতিত ও আওয়ামী সরকার পতনের আন্দোলনে অগ্রভাগে থাকা নেতাদেরও মূল্যায়ন করা হবে।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রংপুর যুবদলের প্রতিটি নেতাকর্মী হামলা-মামলার শিকার হয়েছি। যুবদলের অনেক নেতাকর্মী জেল-জুলুমের শিকার হয়েছে। আজ যদি ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতন না হতো তাহলে আজও রংপুর যুবদলের অনেক নেতাকর্মী কারাগারের মধ্যে থাকতো।

আওয়ামী সরকারের মতো বর্তমান বিএনপি সরকার কোন দেশ বা রাষ্ট্রের কাছে মাথা নত করছে না। সীমান্তে বিএসএফের নানা অন্যায়ের বিরুদ্ধে বিজিবি কড়া ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। এ থেকেই প্রমাণিত হয় প্রধানমন্ত্রীর সবার আগে বাংলাদেশ বাস্তবিক রূপ পাচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments