নোয়াখালীতে চিংড়ির মাথায় জেলি, দুুই ব্যবসায়ীর জরিমানা

নোয়াখালীর জেলা শহর মাইজদীর পৌর বাজারে অভিযান চালিয়ে বিষাক্ত জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ইসমাইল ও বাহার নামের দুই ব্যবসায়ীকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদীর পৌর বাজারে কয়েকজন অসাধু ব্যবসায়ী চিংড়ি মাছে জেলি মিশ্রন করে করে ওজন বাড়িয়ে বিক্রি করছেন।

সংবাদের সূত্র ধরে মাছ বাজারে অভিযান চালানো হয়। অভিযানের সময় ইসমাইল ও বাহার নামে দুই ব্যবসায়ীর কাছে থাকা চিংড়ি মাছে বিষাক্ত জেলির অস্তিত্ব পাওয়া যায়। পরে তাদের কাছ থেকে ১৪২ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।

একই সঙ্গে ভোক্তা অধিকার ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

সদর উপজেলা সহকারী কমিশনার শাহনেওয়াজ তানভীর বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

এ অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মণ্ডল, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম মুক্তা এবং আনসার ব্যাটালিয়ন সদস্যরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments