কোম্পানীগঞ্জের চরএলাহীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা গত ৭ জৃন বিএনপির নেতাকর্মীদেও উপর কর্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা নেতাকর্মীদের রহামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ।

জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী বাজারে এ কর্মসূচির আয়োজন করে চরএলাহী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।

বিক্ষোভ মিছিলটি চরএলাহী বাজার থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক ও বাদামতলা বাজার প্রদক্ষিণ করে পুনরায় চরএলাহী বাজারের জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবারের এ সমাবেশে বক্তব্য রাখেন, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন মেম্বার, চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন তোতা, সাবেক সহ-সভাপতি মহিন উদ্দিন এবং ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক রুবেল প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা দাবি করেন, নোয়াখালীর কালাদরাপ ইউনিয়নে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানোর ঘটনা তারই অংশ। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছেন এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments