জনগনের নিরাপত্তা নিশ্চিত করা জনপ্রতিনিধিদের দায়িত্ব : জয়নুল আবেদীন ফারুক

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী-২( সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, সর্বস্তরের জনগণ ও সর্বপেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জনপ্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য।

শুক্রবার বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদ মাঠে এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ছাতারপাইয়া বাজারে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে বাজার ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

জয়নুল আবেদীন ফারুক বলেন,এখন তো বিনা ভোটের সরকার নয়, এখন নির্বাচিত গনতান্ত্রিক সরকার। ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচিত জন প্রতিনিধিদের দায়িত্ব। বর্তমান সরকার আইন প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে যে বাজেট ঘোষণা করেছে, তার আওতায় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের সেবা সাধারণ মানুষ পাবে। আগামী ভোট ৪ বছর ৭ মাস পরে। এই সময়ের মধ্যে বর্তমান সরকার দেশে যে পরিবর্তন আনবে, সেই পরিবর্তনের সুফলে দেশের জনগণ ভোগ করবে।

পরে এমপি জয়নুল আবদিন ফারুক ঐ এলাকায় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে বাজারে পুলিশ ফাঁড়ি স্থাপনের ঘোষণা দেন এবং বাজারে সিসি টিভি ক্যামেরা স্থাপন, যানজট নিরসনে গ্রাাম্য পুলিশ দিয়ে নিয়মিত দায়িত্ব পালন করা, ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা ও উপজেলা পরিষদেকে নির্দেশ দেন।

সমাবেশে নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) তাসলিমুন নেছা, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনম ইমরান খান, সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব ও উপজেলার কাবিলপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, ছাতারপাইয়া ইউপি চেয়ারম্যান আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments