নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক দুইদিন ব্যাপী সেমিনার শুরু হয়েছে। সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে বাংলা বিভাগের আয়োজনে এ সেমিনারের প্রধান অতিথি হিসেবে সেমিনার উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

উদ্বোধনী বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, শহীদুল্লা কায়সার এমন একজন সাহিত্যিক ও ঔপন্যাসিক যিনি তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে আছেন। তাঁর অন্যতম সাহিত্যকর্মের মধ্যে রয়েছে সংশপ্তক, সারেং বউ ইত্যাদি। সারেং বউ চলচ্চিত্রে একজন জেলের জেলেজীবনের ঘটনা এবং একজন নারীর সংগ্রামী জীবন ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি সংশপ্তক নাটকে মোড়ল শ্রেণীর লোক দ্বারা কিভাবে মানুষ শোষিত হচ্ছে তা দেখানো হয়েছে। তিনি তার বিভিন্ন লেখনীর মাধ্যমে শোষক ও শোষিত শ্রেণীর চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন।

এ সময় তিনি আরও বলেন, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমাদের তাঁর জন্ম তারিখ জানা থাকলেও মৃত্যুর কোনো তারিখ আমাদের জানা নেই। আজকের এই দিনে আমরা তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা তাঁর বিভিন্ন লেখনীর মাধ্যমে তাঁকে জানার চেষ্টা করবো।

বাংলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মাসুদ রহমানের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন বাংলা একাডেমির ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানার পরিচালক (চলতি দায়িত্ব) ড. তপন বাগচী, ইংরেজী বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. শিরিন আক্তার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শুভেন্দু সাহা।

নোবিপ্রবি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাদিকা পারভীন তামান্নার সঞ্চালনায় সেমিনারে প্রাবন্ধিক হিসেবে ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তিথি দেবনাথ। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা একাডেমির অভিধান ও বিশ্বকোষ উপবিভাগের সহকারী সম্পাদক রাজীব কুমার সাহা।

সেমিনারে বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments