প্রবাসী বিনিয়োগে প্রতিষ্ঠিত গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফিফা বিশ্বকাপ-২০২৬ কে সামনে রেখে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ সেলিব্রেশন ক্যাম্পেইন’ ও ‘ওয়ার্ল্ড কাপ ফেস্টিভ্যাল’-এর উদ্বোধন করা হয়।
বৃহষ্পতিবার রাতে এ উপলক্ষে হোটেলের হলরুমে দোয়া মাহফিল, বিভিন্ন মাদ্রাসার এতিম শিশুদের আপ্যায়ন ও নৈশভোজ এবং ফিফা বিশ্বকাপ-২০২৬ উদযাপন কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এ উপলক্ষে আয়েজিত দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের সাফল্য, বিনিয়োগকারী, অতিথি, কর্মকর্তা-কর্মচারী এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এতিম শিশুদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়’- বলে জানান হোটেল কর্তৃপক্ষ। তারা জানান, জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার পরিবর্তে প্রতিবছর এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার উদ্যোগকে তারা অগ্রাধিকার দিয়ে আসছে।
তার আগে অনিুষ্টিত সাংবাদিক সম্মেলনে প্রতিষ্টানটির চেয়ারম্যান আলী মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘গত চার বছর ধরে আমাদের প্রতি আস্থা ও সমর্থন প্রদানের জন্য সম্মানিত অতিথি, বিনিয়োগকারী, কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক অংশীদার এবং সিলেটবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ। এই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু অর্জনের উদযাপন নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা পালনেরও একটি উপলক্ষ।’

তিনি বলেন, ‘গ্র্যান্ড সিলেট প্রতিষ্ঠার পর থেকে সিলেটে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও বিদেশি অতিথিদের আগমন বৃদ্ধি পেয়েছে। এর ফলে পর্যটন শিল্পের পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়েছে।
অনুষ্টানে অংশ নেয়া বক্তরা বলেন, আন্তর্জাতিক মানের সেবা ও পেশাদার আতিথেয়তার মাধ্যমে দেশ বিদেশের হাজারো অতিথির আস্থা অর্জন করে ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’-একটি নির্ভরযোগ্য ও সম্মানজনক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তারা বলেন, প্রবাসী বিনিয়োগে প্রতিষ্টিত এই হোটেলকে কেন্দ্র করে সিলেট বিমানবন্দর সড়কে আরো কয়েকটি হোটেল এন্ড রেস্টুরেন্ট ব্যবসা গড়ে উঠছে এবং দিনে দিনে ঐ এলাকায় বাণিজ্যের প্রসার ঘটছে। তারা গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোট এর সমৃদ্ধি কামনা করে বলেন, বড় অংকের প্রবাসী বিনিয়োগে গড়া এই প্রতিষ্টানটি এক সময় সিলেটে ব্যবসার ক্ষেত্রে ‘আইকন’ হবে বলেই প্রত্যাশা করি।

ওয়ার্ল্ড কাপ থিম ফুড ফেস্টিভ্যাল ও বড় পর্দায় ম্যাচ স¤প্রচার :
এদিকে বিশ্বকাপ উপলক্ষে পুরো হোটেলকে বিশেষ থিমে সাজানো হয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর ঐতিহ্যবাহী খাবার নিয়ে ‘ওয়ার্ল্ড কাপ থিম ফুড ফেস্টিভ্যাল’, বড় পর্দায় ম্যাচ স¤প্রচার, আন্তর্জাতিক কুইজিন নাইট, বিশেষ বুফে ও পরিবার কেন্দ্রিক বিনোদনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন মাদ্রাসার এতিম শিশুদের অংশগ্রহণে দিনটি উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট কর্তৃপক্ষ ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের সেবা প্রদান এবং সিলেটের পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।



