তিস্তা মহাপরিকল্পনার প্রকল্প দ্রুত একনেকে পাস হবে-রংপুরে পানি সম্পদ মন্ত্রী

রংপুরে পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন আমি এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো। পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে পাস হয়েছে, তিস্তা মহাপরিকল্পনার প্রকল্প দ্রুত একনেকে পাস হয়ে কাজ শুরু হবে।আমরা মাত্র ৪ মাস হলো দায়িত্ব পেয়েছি। যেহেতু প্রকল্প গ্রহণের আগে বিশেষ কারিগরি সমীক্ষার প্রয়োজন। তাই পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, বুয়েটের প্রকৌশলী, নদীবিশেষজ্ঞসহ ২২ জনের দল এই সফরে এসেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা তিনজন মন্ত্রী তিস্তাপাড় পরিদর্শন করলাম।
শুক্রবার (১৯ জুন)  বিকালে তিস্তা ব্রিজসংলগ্ন কাউনিয়া পয়েন্টে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত জনসাধারণের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান এবং পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ তিস্তা পাড়ের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশ নেন।এর আগে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং
প্রতিমন্ত্রীর সাথে  এর আগে পানি সম্পদ মন্ত্রী নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় তিস্তা ব্যারেজ, তিস্তা সেচ খাল ও বিভিন্ন নদী পরিদর্শন করেন।

তিস্তা ব্যারেজ ও নদী ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ব্যারেজ তিস্তা ব্যারেজ সংলগ্ন অবসর হলরুমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments