রাজশাহীতে হোটেল ভাংচুর, বোমা বিস্ফোরণে পুলিশ আহত

রাজশাহীতে তুচ্ছ ঘটনায় হোটেল বয়ের সঙ্গে হাতাহাতির জেরে ভাংচুর ও হাত বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের এক সদস্য আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত সাড়ে ১০টায় নগরীর বিনোদপুর বাজারের এই ঘটনা আহত পুলিশ সদস্য মো. ফয়েজকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এবং পরে বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল যুবক বিনোদপুর বাজারের ‘বাংলা টিফিন’ হোটেলে রাতের খাবার খেতে যান। এ সময় হোটেল বয়ের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর ওই তরুণরা আরও লোকজন নিয়ে হোটেলে হামলা ও ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এ সময় হামলাকারীরা পুলিশ ও হোটেল বয়দের লক্ষ্য করে পরপর কয়েকটি হাত বোমা নিক্ষেপ করলে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে বিনোদপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে পুলিশ সদস্য মো. ফয়েজ পায়ে আঘাতপ্রাপ্ত ও আহত হন।

বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবিব বলেন, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। শুনেছেন, হোটেলে আসা একযুবক কর্মচারীেেক চাপ্পড় দেখান। এর জের ধরেই তার স্বজন ও পরিচিতরা উত্তেজনা সৃষ্টি করেন। ঘটনা মীমাংসার চেষ্টা চলছে।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, সামান্য ঘটনায় ৩/৪টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে রাতেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তিনি বলেন, পুলিশ আহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। হোটেল মালিকও পৃথক মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments