ফজরের নামাজ পড়াতে আসার পথে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মুফতি মাকছুদ আলম (৩৬)। গতকাল বুধবার ভোরে চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার সংলগ্ন মুক্তার এ দুর্ঘট ঘটে।
নিহত হাফেজ মুফতি মাকছুদ আলম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজার এলাকার নুরুল আলম সওদাগরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খতিব হাফেজ মাওলানা মুফতি মাকসুদ আলম ভোরে নামাজ পড়াতে তার শশুর বাড়ি চেয়ারম্যান ঘাট এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে উপজেলা মডেল মসজিদে আসছিলে। পথে তোতার বাজার সংলগ্ন মুক্তার সড়কে একটি দ্রুতগামী একটি ড্রাম ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনা স্থলে মারা যান তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল হাসান।



