নোয়াখালীর চৌমুহনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার একটি মাছের প্রজেক্টের পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (প্রায় ৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গণিপুর এলাকার চান মিয়া বাড়ির চাপরাশিয়া সড়কসংলগ্ন একটি মাছের প্রজেক্টের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

চৌমুহনী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) খোকন ঘোষ জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মরদেহটি এক থেকে দুই দিন পানিতে থাকায় হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments