নোয়াখালীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত সেনাসদস্য

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) ভোরে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ইতালি মার্কেট এলাকায় কবিরহাট-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক মো. আমিনুল হক (৩০) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের নুর নবীর ছেলে। আহত সেনাসদস্য সাইকত স্থানীয় বাসিন্দা। তিনি বর্তমানে যশোর ক্যান্টনমেন্টে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে নোয়াখালী পৌরসভার সোনাপুর থেকে একটি মাছবাহী পিকআপ কবিরহাটের দিকে যাচ্ছিল। পথে ইতালি মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় অটোরিকশাচালক আমিনুল হক এবং যাত্রী সেনাসদস্য সাইকত গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক আমিনুল হককে মৃত ঘোষণা করেন। আহত সেনাসদস্য সাইকত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে দুর্ঘটনার পর পিকআপটির চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments