এক দুবাই প্রবাসীর স্ত্রীকে অস্ত্র ঠেকিয়ে ১০লাখ টাকা চাঁদাদাবি ,নগদ টাকা ছিনিয়ে নেওয়া ও ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ব্লাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহন করে যাওয়ার কালে আনোয়ার হোসেন টিটু (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় পুলিশ তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন, ৪০ পিস ইয়াবা, নগদ ২৭ হাজার টাকা, দুটি মোবাইল ফোন এবং ঘটনায় ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করে।
মঙ্গলবার বিকালে নোয়াখালী পৌরভার ১ নম্বার ওয়ার্ডের বিদ্যৃৎ অফিসের পিছনে হক ম্যানশন নামের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশী অভিযানের টের পেয়ে তার দুই সহযোগী পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন টিটু (৩১) বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের জাহানাবাদ গ্রাামের নুর আলমের ছেলে। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক, চুরি ও জখমসহ সাতটি মামলা রয়েছে।
বিকালে এ ঘটনার পর রাতে সুধারাম মডেল থানায় এক পেস ব্রিফিংয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো: আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল পৌনে ৫টার দিকে হক ম্যানশন নামের ঐ বাসার ৪ তলায় প্রবাসীর ভাড়া বাসায় অস্ত্রধারীদের অবস্থান সম্পর্কে পুলিশ খবর পায়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর ও সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল হক ম্যানশন ঘেরাও করে। ওই সময় ভবনের ২য় তলার সিঁড়ি থেকে সন্দেহভাজন অবস্থায় টিটুকে আটক করে।
এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলিভর্তি ম্যাগাজিন, ইয়াবা , নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়। অভিযান কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়। তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
পরে আটকৃতকে সঙ্গে নিয়ে ঐ বাসায় গেলে প্রবসীর স্ত্রী নাঈমা আক্তার জানান. টিটুসহ তার দুই সহযোগীকে নিয়ে প্রায় এক ঘণ্টা আগে তার বাসায় প্রবেশ করে।
এসময় তারা অস্ত্র ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে, পরিবারের সদস্যদের প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নেয় এবং বাসা থেকে নগদ ২৭ হাজার টাকা নিয়ে যায়।
অভিযুক্তদের এ ঘটনায় গ্রেফতারকৃত টিটুর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজির মামলা প্রক্রিয়াধীন। পালিয়ে যাওয়া দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।



