বিরতির পর আজ ফের বসছে সংসদ

ছয়দিন বিরতির পর আজ মঙ্গলবার বিকাল তিনটায় আবারও বসছে জাতীয় সংসদের অধিবেশন। ত্রয়োদশ সংসদের চলতি এই দ্বিতীয় অধিবেশনে গত ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত ৩০ জুন সংসদে বাজেট পাসের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আজ ৭ জুন বিকাল তিনটা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন।

অধিবেশনের আজকের দিনের কার্যসূচিতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রশ্নোত্তর ছাড়াও রয়েছে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে আনা দুটি নোটিশের নিষ্পত্তিকরণ। সংসদের আজকের বৈঠকে বগুড়ায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল উত্থাপন করবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া একটি বিল পাসের জন্য উত্থাপন করবেন শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গত ৭ জুন শুরু হওয়া এই বাজেট অধিবেশন আগামী বৃহস্পতিবার শেষ হওয়ার কথা রয়েছে। তবে, স্পিকার চাইলে অধিবেশনেরে মেয়াদ বাড়াতে বা কমাতে পারবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments