এগারো দলীয় ঐক্যের প্রচারণা মিছিল

শনিবার রংপুর বিভাগীয় সমাবেশ উপলক্ষে প্রচারণা মিছিল করেছে এগারো দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠ থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। এ সময় গণভোটের রায়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, রংপুর মেডিকেল কলেজ বিশ^বিদ্যালয় স্থাপন, সীমান্তে হত্যা বন্ধের দাবী নানা শ্লোগান দেন অংশগ্রহণকারীরা। 

এর আগে রংপুর জিলা স্কুলে এগারো দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশস্থল পরিদর্শন করেন, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, জামায়াত নেতা অ্যাড. কাওছার আলী, জেলা জামায়াতের সেক্রেটারী আনোয়ার হোসেন কাজল, এনসিপি জেলা আহ্বায়ক আল মামুন, মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, জেলার যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়নসহ অন্যরা।

আগামী শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে এগারো দলীয় ঐক্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন, এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে এগারো দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা অংশ নেবেন।  

পরিদর্শনকালে জামায়াত নেতারা বলেন, ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে। বিএনপি সরকার গণভোটের রায় বাস্তবায়ন করেনি। তাই এগারো দলীয় জোট রংপুরে বিভাগীয় সমাবেশের মাধ্যমে গণভোটের রায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থানসহ উত্তরের মানুষের জীবন-মান উন্নয়নে নানা দাবী জানাবে। এতে রংপুর বিভাগের এগারো দলীয় জোটের নেতাকর্মীসহ লাখ লাখ সাধারণ মানুষ অংশ নেবে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments