রাজশাহীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহীর চারঘাটে চাঞ্চল্যকর ৭ বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি দেব চন্দ্র দাসকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার দুপুরের চাঞ্চল্যকর এই ঘটনায় থানায় মামলার ৬ ঘন্টার মধ্যে র‍্যাব-৫, রাজশাহী সদর কোম্পানীর একটি আভিযানিক দল আসামিকে গ্রেপ্তার করে। আসামি দেব চারঘাটের আরজি সাদীপুরের (হঠাৎপাড়া) শ্রী জয় চন্দ্র দাসের ছেলে।

বৃহস্পতিবার বেলা ১১টায় র‍্যাব-৫ রাজশাহীর সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে উপ-অধিনায়ক মেজর মঞ্জুরুল কবির পিয়াল বিস্তারিত তথ্য দেন। এসময় মিডিয়া অফিসার লেফটেন্যান্ট এফবিএস আল মুমেন উপস্থিত ছিলেন।

এজাহারের বরাত দিয়ে মেজর মঞ্জুরুল কবির পিয়াল বলেন, বুধবার (৮ জুলাই) দুপুর অনুমান ২টার দিকে মামলার বাদী রিপন চন্দ্র দাসের মেয়ে ভিকটিম ৭ বছরের শিশুটি আসামি দেব চন্দ্র দাসের ঘরে টিভি দেখতে যায়। বাসায় আর কেউ না থাকায় আসামি ভিকটিম শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করে।

এদিকে ভিকটিম শিশুটির মা তাকে গোসল করানোর জন্য খুঁজছিল। এক পর্যায়ে তিনি দেখেন শিশুটি তার দাদুর ঘরের বারান্দায় কান্নাকাটি করছে। তিনি ভিকটিমকে গোসল করাতে নিয়ে যাবার সময় তার প্যান্টে সিমেন দেখে ঘটনাটি তার বাবাকে জানান। ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে ভিকটিম শিশুটি অভিযুক্ত দেব চন্দ্র দাসের দ্বারা ধর্ষণের বর্ণনা দেয়।

এরপর পরিবারের সদস্যরা ভিকটিমকে দ্রæত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। বর্তমানে ভিকটিম ওসিসিতে চিকিসাধীন।

অন্যদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে ভিকটিমের বাবা রিপন চন্দ্র দাস চারঘাট থানায় অভিযুক্ত দেব চন্দ্র দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন। থানায় মামলার ৬ ঘন্টার মধ্যে র‍্যাব সদস্যরা আসামিকে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকা থেকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দেব চন্দ্র দাস চাঞ্চল্যকর শিশু ধর্ষণের ঘটনায় নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে। আসামিকে চারঘাট থানায় হস্তান্তরের প্রক্রিৃয়া চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments