বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও নোয়াখালী -২ আসনে এমপি জয়নুল আবদিন ফারুক বলেছেন – প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাই জাতীয় বাজেটে শিক্ষার জন্য দুই শতাংশ বরাদ্দ রেখেছেন। এ বাজেট আগামীতে আরো উন্নতি করা হবে।
শনিবার বিকালে নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।শিক্ষার মান উন্নয়নে লক্ষ্যে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি এ সভার আয়েজনে করে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম, সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, প্রধান শিক্ষক রোকেয়া বেগম, সহকারী শিক্ষক আফরোজা বেগম, সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, সহকারী শিক্ষক শিপা রানী প্রমুখ । সভা সঞ্চালনা করেন মাষ্টার নূর হোসাইন সুমন।
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপনকে উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠান শিক্ষকদের মাঝে ঔষধি ও ফলজ গাছের গাছের চারা বিতরণ করা হয়।



