বিমান বাহিনীর সাতকানিয়া ও কমলগঞ্জে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধ বিতরণ

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। চট্টগ্রাম ও মৌলভীবাজারের বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের মধ্যে শুকনো খাবার, রান্না করা খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করেছে বাহিনীটি।

সোমবার বিমান বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নির্দেশনায় চট্টগ্রামে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে জেলা প্রশাসনের সমন্বয়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে পর্যাপ্ত শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

এদিকে বিমান বাহিনী স্টেশন শমশেরনগর থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বন্যাকবলিত পরিবারগুলোর মধ্যে শুকনো ও রান্না করা খাবার, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

বিমান বাহিনী জানিয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে যেকোনো সময় উদ্ধার অভিযান পরিচালনার জন্য বিমান বাহিনীর উদ্ধারকারী দল ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিমান বাহিনীর ডিজাস্টার ম্যানেজমেন্ট সেলও সক্রিয় রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের জনগণের জানমাল রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী অতীতের মতো ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments