পরিতোষ চক্রবর্তী হলেন রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব

রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। রোববার (২৬ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক পরিতোষ চক্রবর্তী রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বর্তমানে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এর আগে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত বদরগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন।

রাজনৈতিক জীবনে তিনি ১৯৯১ সালের উপনির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এরপর আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ সময় রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে দলের সম্মুখসারির নেতা হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। তাঁর এ নিয়োগে রংপুর জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments