প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে পুলিশ ফুটবল দল, আম্মান যাত্রা

প্রথমবারের মতো এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) চ্যালেঞ্জ লিগে খেলার গৌরব অর্জন করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। টুর্নামেন্টের কোয়ালিফায়ার রাউন্ডে অংশ নিতে শনিবার (৮ আগস্ট) জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল দলের ৩৩ সদস্যের একটি দল।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আম্মানের উদ্দেশে রওনা হন দলের সদস্যরা। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কর্মকর্তারা খেলোয়াড়দের বিদায় জানান।

এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ালিফায়ার রাউন্ডে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের প্রতিপক্ষ সিরিয়ান লিগের চ্যাম্পিয়ন ক্লাব আল ইত্তিহাদ আহলি অব আলেপ্পো এসসি। আগামী ১১ আগস্ট জর্ডানের রাজধানী আম্মানের কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

এএফসি চ্যালেঞ্জ লিগে প্রথমবারের মতো অংশ নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের সামর্থ্য প্রদর্শনের সুযোগ পেয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। গুরুত্বপূর্ণ এ ম্যাচে ভালো ফল অর্জনের লক্ষ্যে প্রস্তুতি নিয়েই আম্মান গেছে দলটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments