পেট্রোল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

রংপুর নগরীর একটি ফিলিং স্টেশনে পরিমাপে কম পেট্রোল দেওয়ার অপরাধে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ আগস্ট) দুপুরে নগরীর মাহিগঞ্জ সাতমাথা মোড়ে মেসার্স ওমর ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম অকটেন দেওয়ার বিষয়টি হাতেনাতে ধরা পড়ে।

অভিযানে দেখা যায়, প্রতি ১০ লিটার অকটেনের বিপরীতে গ্রাহকদের প্রায় ৫৮০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আহসান হাবিব।

বিএসটিআই ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভেজাল ও পরিমাপে কারচুপির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments