ভূতের রুমে ছাত্রী ধর্ষণ

রংপুরের পীরগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রলোভন দেখিয়ে ঝিলমিল পার্কের ‘ভূতের রুমে’ নিয়ে ধর্ষণের অভিযোগে মো. মনিরুজ্জামান মনির (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পীরগঞ্জ থানার ধাপেরহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মনিরুজ্জামান মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে।

র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিদ্যালয়ে যাতায়াতের পথে ওই ছাত্রীর সঙ্গে মনিরুজ্জামানের পরিচয় হয়। একপর্যায়ে বিয়ের প্রলোভনসহ বিভিন্ন কথা বলে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিনি।

গত ২১ জুন দুপুরে মনির ওই ছাত্রীকে পীরগঞ্জের ঝিলমিল পার্কে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেন। সেখানে যাওয়ার পর তাকে পার্কের ‘ভূতের রুম’ নামের একটি স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানে রেখে পালিয়ে যান মনির।

পরবর্তীতে ওই ছাত্রী মোবাইল ফোনে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় গত ৩০ জুন ছাত্রীর বাবা বাদী হয়ে পীরগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই মনিরুজ্জামান আত্মগোপনে ছিলেন।

মামলাটির গুরুত্ব বিবেচনায় র‍্যাব-১৩ আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ধাপেরহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মনিরুজ্জামানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পীরগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments