নোবিপ্রবি ওশানোগ্রাফি বিভাগের ৫ম আবর্তনের বিদায় সংবর্ধনা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ওশানোগ্রাফি বিভাগের ৫ম আবর্তনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি বলেন, সমুদ্র ও সামুদ্রিক সম্পদের সঙ্গে ওশানোগ্রাফি শিক্ষার্থীদের জ্ঞান ও গবেষণা ওতপ্রোতভাবে জড়িত। বঙ্গোপসাগর মৎস্য, সামুদ্রিক জীববৈচিত্র্য, খনিজ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের বিশাল ভান্ডার। সমুদ্রকে ঘিরে রয়েছে ব্লু ইকোনমিরও অপার সম্ভাবনা।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, দেশের সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, সংরক্ষণ ও সঠিক ব্যবহারে তোমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের সমুদ্র ও সামুদ্রিক সম্পদকে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দ্বার হিসেবে প্রতিষ্ঠিত করতে তোমাদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তিনি ভবিষ্যতে সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব বিবেচনায় একটি সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসান উদ্দীন ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান। সভাপতিত্ব করেন ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ গোলাম মোস্তফা। পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন উপাচার্য। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments