নোয়াখালীতে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে নোয়াখালী জেলা শহর মাইজদীর হোয়াইট হল এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। সোমবার সকালে অনুষ্ঠিত মিছিলের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহরের উকিলপাড়ার মিঠু পাল, হরিনায়ানপুর এলাকার পলাশ দাস এবং সদর উপজেলার আন্ডারচর এলাকার আলা উদ্দিন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যুবলীগ নেতা একরামুল হক বিপ্লবের নামে ব্যানার নিয়ে ফজলুল হক সুজনের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী মিছিলে অংশ নেন। এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মিছিলের ভিডিও সংগ্রহ করা হয়েছে। এতে অংশ নেওয়া তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments