রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

রাজশাহীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকালে নগরীর রাজপাড়া থানার সিটিহাট এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিলটি বের করেন। মিছিলটি সিটিহাট এলাকার বাইপাস সড়ক প্রদক্ষিণ করে কিছু দূর এগিয়ে শেষ হয়। পরে অংশগ্রহণকারীরা দ্রুত ওই এলাকা ত্যাগ করেন। মিছিলে অংশ নেওয়া অনেকের মুখে মাস্ক পরা ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এদিকে, মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনকে স্লোগান দিতে দেখা যায়। ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, তারা মিছিলের তথ্য পেয়েছেন এবং ভিডিও সংগ্রহ করেছেন। ভিডিও বিশ্লেষণ করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, “আজ সকাল ৮টার দিকে মিছিল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমাদের হাতে ভিডিও এসেছে। ভিডিও দেখে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments