রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

রংপুরে হামের উপসর্গ নিয়ে আবু হুজাইফা নামে ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ৯টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের হামের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবু হুজাইফা পঞ্চগড় তেঁতুলিয়ার আমির হোসেনের ছেলে।

গত ২৯ মে হামের উপসর্গ থাকা ওই শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার শিশু আবু হুজাইফার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আ.ন.ম তানভীর চৌধুরী।

এদিকে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ১৬ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ৬ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন রয়েছে।

গত ৩০ মার্চ থেকে বুধবার পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ১ হাজার ৪০৩ জন রোগী শনাক্ত হয়েছে এবং ১ হাজার ৩৩৩ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭০ জন রোগী। এছাড়া এ পর্যন্ত রংপুরে হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments