নোয়াখালীর বেগমগঞ্জের সামছুন নাহার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আফসানা আক্তার রাহির(১৪) আত্মহত্যার প্ররোচনাকারীর অভিযুক্তদের ফাঁসির দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় লোকজন মানববন্ধন করে। এ সময় তারা সড়ক অবরোধ করে।
অভিযুক্তরা এআই প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর ভিডিও তৈরির মাধ্যমে চারিত্রিক হেনেস্তা করে আত্মহত্যা প্রচারনার প্রতিবাদে গোপালপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা
হয়।

বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় নোয়াখালী-ল²ীপুর মহাসড়কে এ মানববন্ধন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা অভিযুক্ত ইসমাইল, নাঈম ও রনির ফাঁসির দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, এআই প্রযুক্তির অপব্যবহার এবং নারীদের সম্মানহানির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক
অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যানচলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান ঘটাস্থলে গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদেও সাথে কথা বলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি শান্ত হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে শিক্ষার্থীরা প্রায় ৮ থেকে ১০ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা কর্মসূচি শেষ করে সড়ক ছেড়ে চলে যায়।
উলেখ্য, গত সোমবার (৭ জুন) দুপুরে উপজেলার জিরতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম জিরতলী গ্রামের নতুন খামার বাড়ি থেকে আফসানা আক্তার রাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে
রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল নামে এক যুবকের নাম উলেখ করেছেন বলে জানিয়েছে পুলিশ।



