নোবিপ্রবির শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবিদুর রহমান

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি) শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের অধ্যাপক ড. আবিদুর রহমান।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো.তামজিদ হোসাইন চৌধুরীর স্বাক্ষরিত অফিস আদেশে এ
নিয়োগের বিষয়টি জানানো হয়। আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন(ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ড. আবিদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নের মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডাস বৃত্তি লাভ করে ইতালির পাদোভা বিশ্ববিদ্যালয়ে টেলিযোগাযোগ প্রকৌশল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

পরবর্তী সময়ে তিনি ব্রেইন কোরিয়া-২১ (বিকে-২১) কর্মসূচির অর্থায়নে দক্ষিণ কোরিয়ার কিয়ংহি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন ডিসপ্লে বিভাগ থেকে ২০২০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সালে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। গবেষণা ক্ষেত্রে ড. রহমানের উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাঁর গবেষণা প্রবন্ধ

বিষয়ভিত্তিক আন্তর্জাতিক মানের শীর্ষস্থানীয় জার্নালে প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে আইইইই ট্রানজ্যাকশনস অন ইলেকট্রন ডিভাইসেস, আইইইই ইলেকট্রন ডিভাইস লেটার্স এবং আইইইই জার্নাল অব দ্য ইলেকট্রন ডিভাইস সোসাইটি।

গবেষণা ফলাফল উপস্থাপনের জন্য তিনি বিশ্বের বিভিন্ন খ্যাতনামা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যামরফাস অ্যান্ড ন্যানোক্রিস্টালাইন সলিডস (আইক্যানস), জাপানের ইন্টারন্যাশনাল ডিসপ্লে ওয়ার্কশপ (আইডিডব্লিউ), মেক্সিকোতে অনুষ্ঠিত ইলেক্ট্রোকেমিক্যাল সোসাইটি (ইসিএস) সম্মেলন এবং যুক্তরাষ্ট্রের সোসাইটি ফর ইনফরমেশন ডিসপ্লে (এসআইডি) সম্মেলন।

একাডেমিক ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন
করেছেন। অতীতে সহকারী প্রক্টর, সহকারী প্রভোস্ট এবং নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক ড. আবিদুর রহমান নোবিপ্রবির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি নোবিপ্রবি ছায়া জাতিসংঘ ক্লাবের উপদেষ্টা হিসেবে শিক্ষার্থীদের নেতৃত্ব ও দক্ষতা বিকাশে কাজ করে যাচ্ছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments