‘জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার’ দাবিতে রাজশাহীতে জামায়াতের গণমিছিল

নগরীতে বিক্ষোভ মিছিল শেষে পথসভা, দ্রুত বাস্তবায়নের আহ্বান

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিতের দাবিতে রাজশাহীতে গণমিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গণমিছিলটি নগরীর নিউমার্কেট এলাকা থেকে শুরু হয়ে মনিচত্বর, আলুপট্টি ও কুমারপাড়া হয়ে সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ডা. মাওলানা কেরামত আলী এমপি। এ সময় উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম ও ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, ত্রাণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ব্যবসা ও কল্যাণ সম্পাদক অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব সম্পাদক সালাউদ্দিন আহমেদ এবং তারবিয়াত সম্পাদক হাফেজ নুরুজ্জামানসহ দলীয় নেতারা।

পথসভায় ডা. মাওলানা কেরামত আলী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল জনগণের অধিকার, গণতন্ত্র এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক আন্দোলন। এ আন্দোলনে বহু মানুষ জীবন উৎসর্গ করেছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন।

তিনি বলেন, আন্দোলনের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণহত্যার নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করা জরুরি।

তিনি অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়নে বিলম্ব হলে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments