রংপুরে ট্রেনে কাটা পড়ে মাহিন মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে কাউনিয়া উপজেলার কুটিপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মাহিন মিয়া পীরগাছা উপজেলা অন্নদানগর ইউনিয়নের মাদ্রাসাপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি মোহাম্মদ শিহাব উদ্দিন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার দুপুরে কাউনিয়া থেকে ছেড়ে আসা পদ্মরাগ নামে মেইল ট্রেনটি সান্তাহার যাচ্ছিলো। কাউনিয়া উপজেলার কুটিরপাড় এলাকায় রেল লাইন পাড়াপাড়ের সময় ট্রেনটিতে কাটা পড়ে মাহিনের মৃত্যু হয়।
আইনগত প্রক্রিয়া শেষে মাহিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কাউনিয়া থানা পুলিশ।


