প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো বাস্তবায়ন শুরু করেছেন

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী ২ সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনের এমপি জয়নুল আবদীন ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেয়ার দুই মাসের মধ্যে নির্বাচনী ওয়াদাগুলো বাস্তবায়ন শুরু করেছেন।

তিনি আরো বলেন, দেশে এমন কিছু স্যোসাল মিডিয়া ও ইটিউব চ্যানেল রয়েছে, যারা সংবাদ প্রচারের নামে জনগণকে বিভ্রান্ত করছে, তবে এখন আর ঐ দিন নেই। পার পেয়ে যাবেন। এখন গণতাান্ত্রিক। এ সরকার সব বিষয়ে অবগত আছেন। সরকার প্রধান মন্ত্রী তারেক রহমান চান,তার বিরুদ্ধে গঠনমুলক সমালোচনা। কারন তিনি মনে করেন সব জায়গায় গঠনমুলক সমালোচনা না হলে এগিয়ে যাওয়া যায় না।

শুক্রবার সকালে কৃষকের ফসল রক্ষা ও বর্ষা মওসুমে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নোয়াখালীর সেনবাগ উপজেলায় খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

সেনবাগ উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের উদ্যোগে নোয়াখালী- ফেনী ফোর লেইন মহাসড়কের পাশে জেলার বেগমগঞ্জ উপজেলার শেষ অংশ জমিদারহাটের পূর্ব দিক থেকে সেনবাগ উপজেলার কল্যান্দি বাজার পর্যন্ত ৪ কিঃমিটার খাল খনন কাজ শুরু করা হয়।

এ উপলক্ষে সেনবাগ উপজেলার ছমিরমুন্সির হাটে এক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুম।

সভা পরিচালনা করেন,উপজেলার কাবিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাহার।

এ সময় সেনবাগ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হক, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহবায়ক মাষ্টার আবদুল হান্নান লিটন, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্ল্যা ও সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.ফারুক বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments