নোয়াখালীতে এসএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশার চাপায় তন্ময় চন্দ্র (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয় এবং তার বন্ধু এএসসি পরীক্ষার্থী জিত দেবনাথ (১৬) গুরুতর আহত হন।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনের আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত জিত দেবনাথকে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয। পরে তার অবস্থার অবনতি হলে বিকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত তন্ময় চৌমুহনী ডেল্টা জুটমিল উচ্চ বিদ্যালয়ের এবং তার বন্ধু জিত দেবনাথ বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেলের শিক্ষার্থী হিসেবে চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। তারা দুইজন চৌমুহনী পৌর সভার
কুরিপাড়ার বাসিন্দা।

এ ঘটনায় সিএনজি চালকে গ্রেফতার ও তার বিচার দাবিতে দুপুর পৌনে ৩টার দিকে বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে মহাসড়ক দেড়ঘন্টার বেশী সময় ধরে সড়ক অবরোধ করে রাখে। এক পর্যায়ে পুলিশী হস্তক্ষেপে বিকাল সাড়ে ৪টার দিকে সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এসময় সড়কে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে মানুষ ভোগান্তিতে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানাযায়,সকালে বাসা থেকে তন্ময় ও তার বন্ধু জিত এক সঙ্গে বাসা থেকে বের হন। এক পর্যায়ে তারা বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে থেকে সড়ক পার হওয়ার সময় মাইজদী থেকে চৌরাস্তাগামী দ্রæতগামি একটি সিএনজি চালিত অটোরিকশা তাদের চাপা দেয়।

এতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তন্ময় এর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। এদিকে তন্ময়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় লোকজান সড়ক অবরোধ করে। বিকালে জিতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানে হয়।

বিষয়টি নিশ্চিত বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনম ইমরান খান বলেন, নিহত ও আহতের ঘটনায় দ্রæত বিচার দাবি করে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। আমারা তাদের বুঝিয়ে ও দাবি পুরনে আশ^াস দেওয়ার পর অবরোধ তুলে নেয়। দুর্ঘটনার পর সিএনজি চালক পালিয়েছে। সিএনজিটি জব্দ করা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments