রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় পানির সেচঘর থেকে এক কৃষকের পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মফিজার রহমান রাতে নিজেদের বিএডিসির সেচ ট্রান্সমিটার পাহারার দায়িত্বে ছিলেন বলে পরিবার ও স্থানীয় লোকজন জানিয়েছেন।এ হত্যা কান্ডটি বুধবার দিবাগত রাতে সংঘটিত হয়েছে বলে ধারনা করছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে ঘটনাটি জানাজানি হয়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মফিজার রহমান গতকাল বুধবার উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর মাঠে সেচঘরে পাহারা দিতে যান।
বৃহস্পতিবার সকালে ওই এলাকার শহিদুল ইসলাম নামের এক কৃষক গরু নিয়ে মাঠে যাওয়ার সময় সেচঘরের দরজা খোলা ও বিদ্যুৎএর ট্রান্সমিটার খোলা অবস্থায় দেখতে পান।ঘড়ের ভেতরে গিয়ে মফিজারের পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।
স্থানীয়দের ধারণা, গভীর রাতে সেচের ট্রান্সমিটার চুরি করতে এসে বাধা পেয়ে মফিজার রহমানকে হত্যা করে দুবৃত্তরা ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
রংপুরের পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন,উমরপুর এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।ঘটনাটি তদন্ত করা হচ্ছে।



