রংপুরে দুটি ইটভাটায় ভ্রাম্যামান আদালতে জরিমানাসহ চিমনী ধ্বংস

রংপুরে দুটি ইটভাটায় ৭ লাখ টাকা জরিমানাসহ চিমনী ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, রংপুর বিভাগের বিভিন্ন জেলায় ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার করা, অ্যাশ-মারকারী সম্বলিত কয়লা ব্যবহার ও ছাড়পত্রবিহীন ইটভাটা স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে করে পরিবেশসহ মানবস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর র‌্যাব-১৩ এর আভিযানিক দল বুধবার দিনভর অভিযান পরিচালনা করে। এতে নিবার্হী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে লালমনিরহাট কালিগঞ্জের গোড়ল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লাইসেন্স ব্যতিত মাটি ব্যবহার, মানমাত্রার অতিরিক্ত সালফার, অ্যাশ মারকারী সম্বলিত কয়লা ব্যবহার, নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে মেসার্স নিউ জিএ বিকস্ এর স্বত্ত্বাধিকারী গোলজার হোসেনকে ৫ লাখ টাকা এবং মেসার্স এসএবি ব্রিকসের শহিদুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে রংপুরের তারাগঞ্জে নিবার্হী ম্যাজিস্ট্রেট রেজোয়ান উল ইসলামের নেতৃত্বে মেসার্স হক ব্রিকস ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের দায়ে চিমনী ধ্বংস করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments