‘‘এসো মিলি প্রাণের টানে, কিছু কথা কিছু গানে’’ এই স্লোগানে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলনমেলা

স্টাফ রিপোর্টঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সকল ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল পুরো স্কুল জুড়ে।দীর্ঘ দিন পর বন্ধুদের সাথে এমন আড্ডার সুযোগ পেয়ে বেশ খুশি তাঁরা।ভবিষ্যতেও যেন এমন আনন্দ ছড়ি পরে পুরো দেশ জুড়ে এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের।

প্রাক্তন শিক্ষার্থীদের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ বলেন, হৃদয়ের টানে প্রাক্তন শিক্ষার্থীরা যেভাবে বিদ্যালয় প্রাঙ্গনে ছুটে এসে মিলনমেলার আয়োজন করেছে তাতে তাঁরা উচ্ছ্বাসিত।

আজ সোমবার ৯ই জুন ২০২৫ ইং তারিখে ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে ঈদুল আযহার তৃতীয় দিনে সকাল ৯টায় সাবেক ও বর্তমান শিক্ষক ফিতা কেটে উদ্বোধন করেন মিলনমেলার। অনুষ্ঠানে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, প্যারেড, খেলাধুলা, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন ডাক্তার সোহরাব হোসেন সাধন।

এছাড়াও অনুষ্ঠানে অন্যানের মধ্যে রফিকুল ইসলাম, পরিচালক প্রশাসন, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ধরমপুর মাধ্যমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা, বিদ্যালয়ের এডহোক কমিটির সভাপতি পাতল বিশ্বাস, রাজনীতিবিদ আসাদুজ্জামান মিঠুসহ বিদ্যালয়ের সাবেক শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments