গাড়ি থেকে মোবাইল ছিনতাই, চারজন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে চলন্ত গাড়ি থেকে মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের সময় একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর দুনিয়া কলেজ ও শনির আখড়া এলাকার পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রনি (২৯), মো. হৃদয় গাজী (২৬), রহিম হাসান ওরফে ইয়াহিয়া (২৫) এবং মোহাম্মদ ফয়সাল (২৬)। তাদের মধ্যে রনি যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায়, হৃদয় গাজী যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় এবং রহিম হাসান ও ফয়সাল যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

ডিএমপি সূত্রে জানা যায়, সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের একটি চৌকস অভিযানিক দল ওয়ারী ও মতিঝিল বিভাগে বিশেষ অভিযান পরিচালনার দায়িত্বে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে দলটি শনির আখড়া এলাকায় অভিযান চালায়। এ সময় গাড়ি থেকে মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের প্রস্তুতি ও কার্যক্রমের সময় চারজনকে আটক করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তারা সংঘবদ্ধভাবে গাড়ি থেকে মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments