নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল এবং সাধারণ সম্পাদক পদে মোনিরুল ইসলাম মুকুল নির্বাচিত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা শহর মাইজদীর হরিনারায়ণপুর  উচ্চবিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।    ভোট গ্রহন কালে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে  ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গননা শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি  সোনাইমুড়ী উপজেলা সমবায় কর্মকর্তা সোহরাব হোসেন নির্বাচনী ফলাফল ঘোষনা করেন।  

 নির্বাচনে সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল(ছাতা ) ৮৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম(চেয়ার)  পেয়েছেন ৭৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মোনিরুল ইসলাম মুকুল(আনারস) ১ হাজার ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম রায়হান(দেওয়াল ঘড়ি)  পেয়েছেন ৪২০ ভোট।

এ ছাড়া সহ-সভাপতি পদে হারুন নূর রশিদ খান (টিয়া পাখি) ৬৯১ ভোট এবং মোয়াজ্জেম হোসেন( হেলিকপ্টার) ৬০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান (আপেল) ৮১১ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচনে মোট ১৯টি পদের মধ্যে ১১টি পদে আব্দুল মোতালেব আপেল ও সিরাজুল ইসলাম রায়হান পরিষদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।   অন্য পদগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২ হাজার ৮৯ ভোটারের মধ্যে ১ হাজার ৬২৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।    

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments