ব্লাস্ট রংপুর ইউনিটের আয়োজনে ভ্রাম্যমাণ আইনি সেবা

রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) রংপুর ইউনিটের উদ্যোগে ভ্রাম্যমাণ আইনি সেবা প্রদান করা হয়েছে।

শনিবার সকালে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রমে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় আইন ও সরকারি আইন সহায়তা নিয়ে আলোচনা করা হয়।

এতে গঙ্গাচড়া, কোলকোন্দ ও আলমবিদিতর ইউনিয়নের ৭১ জন জলবায়ু প্রভাবিত, জেলে, দলিত ও প্রতিবন্ধী ব্যক্তি অংশ নেন। এ সময় ৯ জন নারী-পুরুষ আইনি পরামর্শ গ্রহণ করেন। পাশাপাশি একজন নারীর পক্ষে আইনি সেবার জন্য আবেদন গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রতাপ রায়, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আখের মিঞা, সংরক্ষিত নারী সদস্য লাইফি বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments