যাত্রাবাড়ী মোড়ে নারীর গলার চেইন ছিনতাই

রাজধানীর ব্যস্ত যাত্রাবাড়ী মোড়ে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় এক ভরি ওজনের ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৫০)।

পুলিশ জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী মোড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক-যাত্রাবাড়ী বিভাগের সদস্যরা। এ সময় তারা দেখতে পান, এক ব্যক্তি এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন টান দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করছেন।

বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে দায়িত্বরত ট্রাফিক সদস্যরা ওই ব্যক্তির পিছু নেন। একপর্যায়ে দৌড়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে প্রায় এক ভরি ওজনের ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করেন তারা।

আটক রফিকুল ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যাত্রাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments